সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

ওয়েব সাইট টিউটোরিয়াল



ওয়েব ডিজাইন বলতে বুঝায় আসলে ওয়েব সাইট তৈরী বা ওয়েব ডেভেলপমেন্ট। যার অর্থ, একটি ওয়েবসাইট এর চেহারা বা আদল তৈরী, উপস্থাপন, মূলকথা পুরো একটি ওয়েবসাইট তৈরী করাকে। আইটি প্রফেশনালদের কাছে এর আরো গুঢ় অর্থ রয়েছে।

আসলে ওয়েব ডেভেলপমেন্ট বুঝায় একটি সাইটের পেছনের কারিগরী দিক গুলি। আর ডিজাইন হলো সাইট টির চেহারা। অর্থাআমরা কোন ওয়েব এড্রেসে গেলে যে চেহারা/নকশা/ছবি/পেজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার ডিজাইন বা করাটা হলো ওয়েব ডিজাইন। আর এই ডিজাইনের বিভিন্ন পার্ট গুলো সামন্জস্য করার জন্য যার দরকার হয় তা হলো ওয়েব ডেভেলপমেন্ট।

ওয়েব ডিজাইনের জন্য যা যা প্রয়োজনীয় তা হলো

১। কন্টেন্ট বা বিষয়বস্তু।

২। ইউজাবিলিটি বা ব্যবহারোপযোগীতা।

৩। এপিয়ারেন্স বা চেহারা

৪। ভিজিবিলিটি বা সহজে দেখার যোগ্যতা

একটি ওয়েবসাইট ডিজাইনের সময় বিষয়গুলো অবস্যই মাথায় থাকতে হবে।

Ref: http://en.wikipedia.org/

http://www.foxdevel.com/

এরপর আসছে: ওয়েব ডিজাইনিং। পার্ট এক: ওয়েবসাইট প্ল্যানিং।

লেখা: শামীম আরাফাত রকি

Group Leader, Webmaster:

http://www.SanAndDesign.com

Webmaster:

http://www.kothok.net

http://informalbangla.aceboard.com/

Website: http://www.sananddesign.com


ওয়েব ডিজাইন কি ?

ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরী করা।ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো,এখানে কোন এপ্লিকেশন থাকবেনা।যেমন লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা,ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন।এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে।কোন প্রকার এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করা এটাই ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক ডিজাইন।ওয়েব ডিজাইনের জন্য এই ধারনাটি সাধারনত ব্যবহৃত হচ্ছে।

ওয়েব ডিজাইন শিখতে যেসব জানতে হবে

এইচটিএমএল : এটা একটা মার্ক আপ ল্যাংগুয়েজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, শেখা খুব সহজ।
সিএসএস :
এটাও মার্ক আপ ল্যাংগুয়েজ
ফটোশপ :
এখানে যে মুল কাজটি শিখতে হবে তাহল পিএসডি থেকে এইচটিএমএল টেমপ্লেট (PSD to HTML) বানানো এছাড়া ব্যানার, বাটন, এনিমেশন তৈরী করা এসব জানতে হবে।
অতিরিক্ত হিসেবে ফ্ল্যাশ দিয়ে এনিমেশন তৈরী করা শিখতে পারেন।

যেভাবে ওয়েব ডিজাইন শিখবেন

বিভিন্ন ওয়েব সাইটের টিউটোরিয়াল থেকে ওয়েব ডিজাইন ভালভাবে শিখতে পারবেন।বাংলা ইংরেজি অনেক সাইট আছে এসব শেখার।ওয়েব ডিজাইন শেখা বেশ সহজ, কয়েকমাসেই শেখা সম্ভব।ভালভাবে শিখতে পারলে ওয়েব ডিজাইনের উপর প্রচুর চাকরি এবং ফ্রিল্যান্সিং হাজার হাজার কাজ পাওয়া যায়।

ওয়েব ডেভেলপমেন্ট কি

ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের জন্য এপ্লিকেশন তৈরী করা।উপরে যে এপ্লিকেশনগুলির উল্লেখ করেছি এধরনের আরো হাজারো এপ্লিকেশন আছে, ওয়েব ডেভেলপারকে এসব এপ্লিকেশন তৈরী করতে হবে।যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে ক্লাইন্টের চাহিদা অনুযায়ী এমনও এপ্লিকেশন তৈরী করা লাগতে পারে যার অস্তিত্ব পৃথিবীতে নেই।এই বিষয়টি বেশি চ্যালেন্জিং এবং ডাইনামিক।অর্থ্যাআপনাকে এপ্লিকেশন ডিজাইন করতে হবে।তাই ওয়েব ডেভেলপমেন্ট কে আরও সুনির্দিষ্ট করে বলা যায় ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যেসব জানতে হবে

এইচটিএমএল, সিএসএস এবং এরপর নিচেরগুলি..
ক্লাইন্ট সাইড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট : এটাকে ব্রাউজার স্ক্রিপ্টিং বলা হয় অর্থ্যাএই ল্যাংগুয়েজ দিয়ে লেখা কোড শুধু কোন ব্রাউজারে (যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম ইত্যাদি) কাজ করবে।
সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন পিএইচপি : এটাকে সার্ভার সাইড স্ক্রিপ্টিং বলা হয় কারন এই ল্যাংগুয়েজ দিয়ে লেখা কোডগুলি শুধু সার্ভারে এক্সিকিউট হয়।
পিএইচপি এর যেকোন একটা ফ্রেমওয়ার্ক যেমন কোডইগনাইটার : (আরও আছে যেমন কেক পিএইচপি, জেন্ড, সিমফনি, ওয়াই আইআই, কোহানা ইত্যাদি একটা শিখলেই চলবে) : কোন ফ্রেমওয়ার্ক ছাড়াও ওয়েব এপ্লিকেশন তৈরী করতে পারবেন তবে এতে বেশি সময় লাগবে এবং বেশি কোড লিখতে হবে।
এক্সএমএল :
ওয়েব এপ্লিকেশন তৈরীতে এক্সএমএল লাগে

যেভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন

বাংলা ইংরেজি অনেক সাইট আছে এসবের টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন।যদি কেউ বলে আমার কোচিং আসুন ওয় ডেভেলপমেন্ট শেখাব তাহলে তার সাথে ভাল সম্পর্ক থাকলে একাকী জিজ্ঞাসা করে দেখবেন সেও বলবে আমি নিজেও ওয়েবসাইটের টিউটোরিয়াল এবং বই থেকে শিখেছি।তবে বিভিন্ন সময় শিখতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন তখন কোন ভাল পিএইচপি প্রোগ্রামার এর সাহায্য লাগে।এই সাপোর্ট যদি কোন কোচিং দিতে পারে তাহলে ভাল।
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে অনেক সময় লাগবে, শেখা কঠিন এবং প্রচুর ধৈর্য্য সাথে আগ্রহ লাগবে।চাকরি ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং ওয়েব ডেভেলপারের চাহিদা আকাশছোয়া

ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট শেখার পূর্নাঙ্গ বাংলা সাইট

পোস্টলিখেছেন মো:রেজওয়ান » বৃহঃ সেপ্টেম্বর ০২, ২০১০ :৪৫ পূর্বাহ্ন
ওয়েব ডেভেলপমেন্ট শেখার ইংরেজীতে হাজার হাজার টিউটোরিয়াল সাইট থাকলেও বাংলায় এরুপ পূর্নাঙ্গ সাইটের একটা বড় শূন্যতা ছিল।২৭//১০ তারিখে অবশেষে বহু প্রতিক্ষিত বাংলাদেশের সর্ববৃহএবং পূর্নাঙ্গ ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট শেখার পূর্নাঙ্গ বাংলা সাইটের উদ্বোধন হল এবার ঘরে বসে হোন ডেভেলপারএই স্লোগান নিয়ে শত শত টিউটোরিয়াল সমৃদ্ধ এই সাইটটি যাত্রা শুরু
করল।এইচটিএমএল,সিএসএস,জাভাস্ক্রিপ্ট,এক্সএমএল,পিএইচপি,পিএইচপি ফ্রেমওয়ার্ক,ডেটাবেস,হোস্টিং,ফটোশপ সহ ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যত ইত্যাদি বিষয়ের বিস্তারিত টিউটোরিয়াল দেয়া হয়েছে সাইটটিতে।এছাড়া সাইটিতে রয়েছে একটি পূর্নাঙ্গ বাংলা ফোরাম।কোন টিউটোরিয়াল পড়ে না বুঝলে এই ফোরামে সমস্যার কথা লিখে ক্ষনাসমাধান নিতে পারবে যে কেউ।সাইটটির ঠিকানা http://www.webcoachbd.com
বাংলাদেশের সর্ববৃহএবং পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়াল সাইট ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট শেখার জন্য।http://www.webcoachbd.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন